রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় অভিমানে প্রেমিক প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর প্রেমিকের মৃত্যু

গাইবান্ধায় অভিমানে প্রেমিক প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর প্রেমিকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবারের ওপর অভিমানে প্রেমিক - প্রেমিকার একসঙ্গে বিষপানের ঘটনায় প্রেমিকা মিম আক্তারের(১৯) মৃত্যুর ৫ দিন পর মারা গেলেন প্রেমিক মোরসালিন হাসান পরশ (২১)।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলের দিকে প্রেমিক মোরসালিন হোসেন পরশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

আজ শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রেমিক মোরসালিন হোসেন পরেশের। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারা যায় প্রেমিকা মিম আক্তার ।

প্রেমিক মোরসালিন হাসান পরশ জয়েনপুর গ্রামের হামিদ মিয়া ছেলে এবং প্রেমিকা মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মিম আক্তারের সাথে প্রতিবেশী মোরসালিন হাসান পরশের প্রেমের সম্পর্ক চলে আসছিল । 

এ বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে তারা নিজেরাই দুই জনে পরিবারের কাছে বিয়ের প্রস্তাব করেন। এতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় মোরসালিন হাসান পরশ ও মিমা আক্তার গত রোববার (১৭ এপ্রিল ) সকাল ১১ টার দিকে দুই জনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ।

বিষপানের ঘটনাটি টের পেয়ে স্বজনরাও তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । চিকিৎসাধীন অবস্থায় সেখানে প্রেমিকা মিম আক্তার মৃত্যুবরণ করেন । এদিকে প্রেমিক মোরসালিন হাসান পরশের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার মৃত্যুবরণ করেন মুরসালিন হাসান পরশ ।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার নামে একজন নারীর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে তার মরদেহউদ্ধার করা হয়েছিল । 

তিনি বলেন আজ মোরসালিন হাসান পরশ নামের এক যুবক রংপুর হাসপাতালে মারা যাওয়ার মেসেজ পেয়েছি। মরদেহ থানায় আসলে 

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মারদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি ।


 

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬