সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে এক শিশু উদ্ধার, পরিবারকে খুঁজছেন পুলিশ

গাইবান্ধায় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে এক শিশু উদ্ধার, পরিবারকে খুঁজছেন পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সনাতন ধর্মীয় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে পাওয়া এক স্বজনহীন শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার পৌর শহরের আরজী খুলশী ব্রিজপাড়া এলাকার স্থানীয়রা শিশুটিকে একা পেয়ে

গোবিন্দগঞ্জ থানা পুলিশের খবর দেয়। এরপর থেকে পুলিশ বিভিন্নভাবে শিশুটির পরিবারের সন্ধানে কাজ করছেন। আনুমানিক আড়াই বছর বয়সের সুন্দর ফুটফুটে বাচ্চাটির কপালে বিশেষ চিহ্ন থাকার কারনে ধারণা করা হচ্ছে শিশুটি সনাতন ধর্মাবলম্বী কোন পরিবারের। বর্তমানে শিশুটি নাম কীর্তন ওই অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুঠিবাড়ি আরজী খুলশী ব্রিজপাড়া এলাকায় তিন দিনব্যাপী সনাতন ধর্মীয় নাম কীর্তন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ দিনছিল শুক্রবার । দুপুরের দিকে অনুষ্ঠান সমাপ্ত হলে আগতরা যার যার মত চলে যায়। কিন্তু দীর্ঘ সময় ধরে একা একা ঘুরছিল ফুট ফুটে ওই শিশুটি। এ সময় স্থানীয়রা শিশুটিকে হেফাজতে নিয়ে স্বজনদের খুঁজছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্বজনদের কোন সন্ধান না পেয়ে বিকেল ৪ টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের খবর দেয়। পুলিশ পরে শিশুটিকে নাম কীর্তন অনুষ্ঠানের আয়োজক লিখন সরকারের হেফাজতে দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, শিশুটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। নাম পরিচয় কিছুই বলতে পারেনা। শিশুটি উদ্ধারের পর থেকে পরিবারের সন্ধান করছি কিন্তু এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২