রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় যুবক গ্রেফতার

গাইবান্ধায় ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় যুবক গ্রেফতার

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় স্থানীয় বিএনপি'র নেতা কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ।

শনিবার (১৩ জুন) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

এসএম মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপরাহাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ সানাউল্লাহ।

পুলিশ জানায়, এস এম মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। সেখানে শাড়ি পরা ছবি ব্যবহার করে 'আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে'শীর্ষক ক্যাপশন দেওয়া হয়। ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার কারণে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে। অভিযুক্ত  যুবক পুলিশ হেফাজতে আছে। বিষয়টি নিয়ে জোরালো তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬