শনিবার, ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকালে সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ।

আটকরা হলো- গাছাবাড়ি মধ্যপাড়া গ্রামের লাবু মিয়া (২০), নিরব হোসেন (১৯) ও স্বাধীন ব্যাপারী (২১)। এছাড়া বিপ্লব হোসেন ওরফে ডিপজল পলাতক রয়েছে। তার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার গ্রামে।

মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী শুক্রবার রাত ১২ টার সময় ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চারজন যুবক অপহরণ করে বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে তিনজনকে আটক করা হলেও একজন পালিয়ে যায়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এব্যাপারে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিন আসামীকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে।

আরও

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

সারা দেশ

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

গাইবান্ধার বোনারপাড়া চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত হওয়ায় ওই যাত্...

২০২৬-০৬-০৬ ১৮:২০

নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

সারা দেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি (পিতা- মোঃ...

২০২৬-০৬-০৬ ১৮:১৯

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সারা দেশ

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬...

২০২৬-০৬-০৬ ১৮:১৬

চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার

সারা দেশ

চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাক থেকে মো: আজিজুর রহমান নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মরদেহ উদ্...

২০২৬-০৬-০৬ ১৮:১৫

ফেনীতে ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান- জেলা প্রশাসক চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

সারা দেশ

ফেনীতে ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান- জেলা প্রশাসক চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শনিবার (৬ মে) জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫০ শয্যা জে...

২০২৬-০৬-০৬ ১৮:১২