শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে শ্রমিক সংগঠনে সংস্কার ও অবাধ নির্বাচনের দাবি

ফরিদপুরে শ্রমিক সংগঠনে সংস্কার ও অবাধ নির্বাচনের দাবি

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামচু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিষেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি,জেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপি'র ১২ নং ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেন লাবলু, সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকদল,ফরিদপুর জেলা শাখার সভাপতি মুজাফফর আলী মুসা।

সভায় বক্তব্য দেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের মতামত উপেক্ষা করে বর্তমান কমিটি সংগঠন পরিচালনা করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রভাবের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের কল্যাণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

শ্রমিক নেতা শাওন আহম্মেদ বাবু বলেন, “অটোরিকশা ও অটোটেম্পো চালকরা প্রতিদিন নানা ধরনের হয়রানি, চাঁদাবাজি ও প্রশাসনিক জটিলতার শিকার হলেও বর্তমান কমিটি শ্রমিকদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তাই সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনতিবিলম্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে সকল শ্রমিকের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।”

সভায় সাধারণ শ্রমিকরা সংগঠনের সংস্কার ও নির্বাচনের দাবিতে ৬ দফা প্রস্তাব উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১। ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
২। ইউনিয়নের সকল আয়-ব্যয়ের হিসাব শ্রম অধিদপ্তরের মাধ্যমে অডিট করতে হবে।
৩। ভুয়া ও পকেট ভোটার বাদ দিয়ে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।
৪। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করতে হবে।
৫। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
৬। বর্তমান গঠনতন্ত্র সংস্কার করে শ্রমিকবান্ধব নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে।

সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অটোরিকশা ও অটোটেম্পো চালকরা অংশ নেন। শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত এবং দ্রুত নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (...

২০২৬-০৮-২১ ২২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪