সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর যুবদল নেতা রিপন গুমের রহস্য অজানা, ১২ বছরেও সন্ধান মেলেনি

ফেনীর যুবদল নেতা রিপন গুমের রহস্য অজানা, ১২ বছরেও সন্ধান মেলেনি

র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার ১২ বছর অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ফেনী শহর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের। এখনো রিপনকে ফিরে পাওয়ার প্রতিক্ষার প্রহর গুনছেন তার মা রৌশন আরা, দুই সন্তান ফারিয়া-নিশাত সহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মার্চ রাত ৩টার দিকে শহরের পাঠানবাড়ী রোডের আল বেরুনী কিন্ডারগার্টেন সংলগ্ন ভাড়া বাসা থেকে র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে রিপনকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে রিপনের মা ফেনীর র‌্যাব-৭ এর অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করলে রিপন নামে কাউকে আটক করা হয়নি বলে র‌্যাব কর্মকর্তারা জানায়। এরপর সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জোর দাবি জানায়। তার সন্ধানের দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, যুবদলের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

রৌশন আরা জানান, তারা ছেলে রিপনকে খুঁজে পেতে তিনি বিভিন্নস্থানে ধর্না ধরে সাড়া পাননি। বিভিন্ন দিবসে সরকারী-বেসরকারী কর্মসূচিতে ছেলের সন্ধান দাবী জানিয়ে আসছেন।

পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী জানান, চব্বিশের ৫আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় গুম হওয়া নেতারা ফিরে এলেও রিপনের খোঁজ পাওয়া যায়নি। তৎকালীন সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে রিপন গুম হওয়ার রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত জানান, রিপন গুম হওয়ার ঘটনা বিএনপি ও যুবদলের হাইকমান্ড অবগত রয়েছেন। তাকে ফিরে পেতে সরকার ও দলের সর্বোচ্চ নেতাদের সহযোগীতা কামনা করেন তিনি।

আরও

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

সারা দেশ

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরী...

২০২৬-০৭-০৫ ১৯:৫৫