শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে মুহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন শেষ করার দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মুহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন শেষ করার দাবিতে মানববন্ধন

মুহুরী নদীর তীরবর্তী ফেনীর সোনাগাজীর পূর্ব সোনাপুর, জামতলা ও আশপাশের এলাকার নদীভাঙ্গন রোধকল্পে নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে ভাঙন কবলিত নদীর তীরে রোববার (০৩ মে) মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন  বিএনপির সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি হাজী আমির হেসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম, সামজসেবক আবদুর রব, ফেনী জেলা যুবদল সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাই মুন্সি, আনোয়ার হোসেন ,মো. সেলিম, নুর করিম স্বপন, শাহাব উদ্দিন, মো. সমির, কামাল উদ্দিন, খান শাহাব, মো. রানা, মো. মোস্তফা ও আবদুল কাইয়ূম প্রমুখ।

এসময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বৃত্তরা মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে ওই এলাকার হাজার হাজার একর ফসলী জমি, ঘর বাড়ী গাছ পালা মৎস্য ও মুরগী খামার নদীগর্ভে বিলীণ হয়ে গেছে। গত ৫ আগস্ট সৈরাচার সরকারের পতনের পর পরাবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওই এলাকা পরিদর্শণ করেন।

 এসময় নদী ভাঙন রোধকল্পে  বরাদ্দ প্রদান করে দ্রুত মুহুরী নদী খনন করার নির্দেশ দেন। তারই আলোকে নদী খননের জন্য এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান আরএসটিএস। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শুরু করলে নদী দখলকরী ভূমিদস্যু চক্র খনন কাজে বাধা দেন। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ বন্ধ করে দেন। অন্যদিকে অব্যাহত রয়েছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে হাজার হজার একর ফসলি জমি, বহু ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পোল্ট্রি ও মৎস্য খামার। 

এলাকাবাসীর দাবি পরিকল্পিতভাবে দ্রুত খনন কাজ শেষ করলে রক্ষা পাবে সোনাগাজী উপজেলার বিস্তির্ণ জনপদের মানুষজন। তাই তারা সরকারের প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ পাউবোর ঊর্ধ্বতন করকর্তাদের হস্তক্ষেপ কামনা করে নদী তীরবর্তি এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। 

পাউবোর তত্ত্বাবধায়ক প্রকোশলী মাজেদুর রহমান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের বলেন, এলাকবাবসীর যৌক্তিক দাবির সঙ্গে পাউবো কর্তৃপক্ষ একমত আছেন।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬