শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, দুই পৌর নেতা বহিষ্কার

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, দুই পৌর নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল।

একই সঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক ইউনিটসমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার গাড়িবহরের হামলা মামলার আসামি এনামুল হক সুজনকে পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনোনীত করে অনুমোদন দেওয়ায় পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬