বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এস আলম গ্রুপকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

এস আলম গ্রুপকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটপাটকারী এস আলম এবং তার দোসরদেরকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সকালে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলামী ব্যাংকের গ্রাহক অধ্যাপক জি এম আমান উল্লাহ। এতে বক্তৃতা করেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদের পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট পাট ব্যবসায়ী ও রফতানীকারক ইসলামী ব্যাংকের গ্রাহক গাজী শরিফুল ইসলাম অহিদ, খালিশপুর দোকান মালিক সমিতির সেক্রেটারি ইসলামী ব্যাংকের গ্রাহক মুহিব্বুর রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী ব্যাংকের গ্রাহক জি এম আব্দুল্লাহ, ইসলামী ব্যাংকের গ্রাহক মো. আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম, ওয়াহিদুজ্জামান, মো. আসলাম হোসাইন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে ৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান| দাবিগুলো হলো-ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ; পাচারকৃত ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার; দ্রুত বিচার কাজ নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি; ন্যায্য ও বৈধ মালিকানা পুন:প্রতিষ্ঠা; অবৈধভাবে নিয়োগকৃতদের পুন: প্রবেশ প্রতিরোধ; বিতর্কিত আইনগত সুবিধা বাতিল ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি কোটি গ্রাহক, আমানতকারী, উদ্যোক্তা, রেমিট্যান্স এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আস্থার জায়গা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে লুটপাট প্রতিরোধ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও শক্তিশালী অবস্থায় জনগণের ভালবাসা ও আস্থার জায়গায় পরিণত করতে হবে।

বক্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করার আহবান জানিয়ে বলেন, দেশের কোটি কোটি আমানতকারী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি| দেশের আর্থিক খাতকে স্থিতিশীল ও জনগণের আস্থাশীল রাখতে প্রয়োজনীয়, সময়োপযোগী ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে| যাতে করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুনরায় কোনো অপশক্তি বা তার দোসরদের কবলে না পড়ে এবং আমানতকারীদের স্বার্থে সুরক্ষিত থাকে।

আরও

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সারা দেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৮-১৯ ২২:৩৪

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং...

২০২৬-০৮-১৯ ২২:২৫

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে...

২০২৬-০৮-১৯ ২২:২১

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

সারা দেশ

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

মায়ের মায়া বা পারিবারিক বন্ধন-সবকিছুকেই যেন আড়াল করে দিয়েছিল সম্পত্তির লোভ। জালিয়াতির আশ্রয় নিয়ে জীবিত শাশুড়িকে কাগজপত্র...

২০২৬-০৮-১৯ ২২:২০

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সারা দেশ

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সাভারের আরাপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৯ ২২:১৭