রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৩ প্রাণ

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৩ প্রাণ

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে দুইজন, মানিকগঞ্জে একজন ও গোপালগঞ্জে একজন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কম খরচে বাড়ি ফিরতে যাত্রীবাহী বাস পরিহার করে রডবোঝাই ওই ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই মা-মেয়েসহ ৪ জনের প্রাণহানি
বগুড়া জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিকেলে ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের কাজীপাড়া এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হন। নিহতরা হলেন— জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)। এ ঘটনায় অটোরিকশাচালক শাওন মিয়া (১৮) গুরুতর আহত হন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের মেয়ে নিহত হন। নিহতরা হলেন— বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মী আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প। এ ঘটনায় আনিছুরের স্ত্রী আয়েশা বেগম গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লবণবোঝাই ভটভটির সংঘর্ষে সারা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়। সে পাবনার সাঁথিয়া উপজেলার সবুজ প্রামাণিকের মেয়ে।

একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আহম্মদ (৭) নামের এক শিশু নিহত হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে।

মানিকগঞ্জে মোটরসাইকেল চালক নিহত
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় বিকেলবেলা মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কাউসার আহম্মেদ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আরাফাত (১৮) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকাগামী স্টার এক্সপ্রেসের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি প্রাইভেটকারও এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

সারা দেশ

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটুনির সাত দ...

২০২৬-০৮-১৫ ২০:১৩