শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘দুয়া’ হলো বড় আপু, রণবীর-দীপিকার ঘরে নতুন অতিথি!

‘দুয়া’ হলো বড় আপু, রণবীর-দীপিকার ঘরে নতুন অতিথি!

ফের খুশির জোয়ার রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তারকাদ্বয়।

একটি ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে তারা লিখেছেন, ‘ওয়েলকাম বেবি গার্ল।’ পোস্টের নিচে রণবীর-দীপিকার নামের পাশাপাশি রয়েছে তাদের প্রথম কন্যা দুয়ার নামও।

সুখবরটি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা। সতীর্থ ও ভক্তরা তাদের অভিনন্দন জানাচ্ছেন। পোস্টটি প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যেই এতে রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে সাত লাখ।

এ ছাড়া শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, অনিরুদ্ধ রবিচন্দরসহ বিনোদন অঙ্গনের অনেক তারকাও নবজাতকের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

বিনোদন

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। এই পুরস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফি...

২০২৬-০৯-১৭ ২২:২৩

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

বিনোদন

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়া...

২০২৬-০৯-১৪ ১২:৪১