বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
বিনোদন ডেস্ক
|
২০২৬-০৯-১৭ ০৯:০৪
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের খবরের পর এবার সম্পর্কের অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে আলোচনায় থাকা এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তারকা র্যাপার বাদশার কাছ থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন।
রিয়্যালিটি শো-র সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে এক আন্তরিক কথোপকথনে নিজের এই ভাঙা সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন ঈশা।
কণিকা তাকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন- শারীরিক, মানসিক নাকি সামাজিক? উত্তরে কোনো দ্বিধা না রেখে ঈশা বলেন, ‘শারীরিক, মানসিক নাকি সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি।’