শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

পাভেলকে ঘিরে ফের ভাইরাল নতুন ভিডিও, সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা

পাভেলকে ঘিরে ফের ভাইরাল নতুন ভিডিও, সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। এর আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী এবং তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।

এরই মধ্যে নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে ঘিরে আলোচনা আরও বেড়েছে। তবে নতুন ভিডিও নিয়ে এখন পর্যন্ত পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান পাভেল। পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল।

আরও

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

বিনোদন

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়া...

২০২৬-০৯-১৪ ১২:৪১

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ

বিনোদন

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ

ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন করবেন। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্...

২০২৬-০৯-১৪ ০৮:৩৪

সেলফি তুলতে গিয়ে ধাক্কা জুটল ভক্তের, ফিরেও তাকালেন না আলিয়া

বিনোদন

সেলফি তুলতে গিয়ে ধাক্কা জুটল ভক্তের, ফিরেও তাকালেন না আলিয়া

রূপালি পর্দার প্রিয় তারকাকে কাছে পেয়ে ফ্রেমবন্দি হওয়ার আকুলতা ভক্তদের কাছে চিরন্তন। কিন্তু সেই চেষ্টা করতে গিয়েই অনাকাঙ্...

২০২৬-০৯-১৩ ১৩:০১

১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’

বিনোদন

১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’

পর্দায় অক্ষয় কুমার ও সাইফ আলী খানের যুগলবন্দি যেন দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। সেই ১৭ বছর আগে ‘তাসান’ সিনেমায় একসঙ্গে...

২০২৬-০৯-১২ ১৩:৫৭

গান ‘রিমিক্স’ নিয়ে আক্ষেপ ছিল না যার, কিন্তু খারাপ গাইলে...

বিনোদন

গান ‘রিমিক্স’ নিয়ে আক্ষেপ ছিল না যার, কিন্তু খারাপ গাইলে...

ল‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ কিংবা ‘গাড়ি চলে না’—বাংলা লোকসংগীতের এমন অসংখ্য কা...

২০২৬-০৯-১২ ১১:৩১