রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দৌলতপুরে প্রধান শিক্ষককে মারধর করে গেটে বেঁধে রাখার অভিযোগ

দৌলতপুরে প্রধান শিক্ষককে মারধর করে গেটে বেঁধে রাখার অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে মারধর করে স্কুলের গেটে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের এক আয়া কর্মীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আমতলী বাজারে প্রধান শিক্ষককে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ।

পরে তাকে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের গেটে নিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের আয়া আমেনা বেগম বলেন, মারধরের পর আহত অবস্থায় প্রধান শিক্ষককে গেটে বেঁধে রাখা হয়। তাকে ভয়ভীতি দেখিয়ে গেট খুলতে বাধ্য করা হয়। ভিডিওতে অনৈতিক কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

প্রধান শিক্ষক মজিবুর রহমান অভিযোগ করেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হাকিমসহ ৭–৮ জন রড নিয়ে তার ওপর হামলা করেন। পরে তাকে গেটে বেঁধে ছবি ও ভিডিও ধারণ করা হয়। ৫ আগস্টের পর তাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা আন্দোলন হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্ট এর পর স্থানীয় কিছু নেতৃবৃন্দ মজিবুর রহমানকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য একাধিক বার আন্দোলন করেছেন, হয়তোবা রাজনৈতিক জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে বলে জানান তারা।

এ বিযয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, স্কুলের কাজের মহিলার সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রধান শিক্ষক মজিবুর রহমানকে আটক করা হয়েছে। পরে পুলিশ পাঠিয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। কোন অভিযোগকারী না থাকায় মজিবুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

সারা দেশ

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটুনির সাত দ...

২০২৬-০৮-১৫ ২০:১৩

আমতলীতে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ!

সারা দেশ

আমতলীতে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ!

বরগুনার আমতলী উপজেলায় একটি মামলায় বাদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় রেবেকা বেগম (নামটি প্রাপ্ত তথ্য অনুযায়ী) নামে এক নারীকে...

২০২৬-০৮-১৫ ২০:১২