শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধরমপুর সমশের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনমেলা অনুষ্ঠিত

ধরমপুর সমশের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনমেলা অনুষ্ঠিত

"শোনরে আমামা বাজিছে দামামা, শীর উচু করে শিক্ষার্থীগণ দাওয়াত এসেছে নয়া জামানার"—এই শ্লোগানকে সামনে রেখে ধরমপুর সমশের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​শুক্রবার (১৯ জুন) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মিলনমেলার কার্যক্রম শুরু হয়। আয়োজিত এই মিলনমেলা-২০২৬-এ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী মিলে প্রায় ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর পদচারণায় বিদ্যালয়টি যেন ফিরে পেয়েছিল তার পুরোনো প্রাণ। দীর্ঘদিনের বিরতির পর প্রিয় শিক্ষকদের সাথে দেখা হওয়া, পুরোনো ক্লাসরুমে প্রিয় বন্ধুদের সাথে আড্ডা আর শৈশবের স্মৃতি সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক আফসার আলী মোল্লা, যার উপস্থিতিতে অনুষ্ঠানে এক বিশেষ আবেগ ও শ্রদ্ধার আবহ তৈরি হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নেহার বানু।

​শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফসার আলী মোল্লা বলেন, "তোমরা যারা দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরেছো, তারা কেবল ছাত্র হিসেবে আসনি, এসেছো নিজেদের হারানো শৈশবকে খুঁজতে। শিক্ষক-শিক্ষার্থীর এই যে আত্মিক বন্ধন, তা কখনো ছিন্ন হওয়ার নয়। আমি চাই, ধরমপুর সমশের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি নাম না হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাতিঘর হয়ে থাকুক। তোমরা সবাই ভালো থাক, নিজের কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করে এই প্রতিষ্ঠানের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দাও—এটাই আমার পরম চাওয়া।"

অনুষ্ঠানে ​বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন বিদ্যালয়ের বর্তমান সহকারী জয়ন্তী রানী, মোছা: সাবরিনা বানু, সগুফতা পারভীন অনুজা, আকতারা খাতুন এবং মাস্তুরা বিনতে মোজাম্মেল।

অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও চমৎকারভাবে সঞ্চালনা করেন আশিক আহমেদ, যার উপস্থাপনায় প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল প্রাণবন্ত।

আরও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩জন নিহত ও ১জন গুর...

২০২৬-০৯-০৪ ১৬:২০

মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

সারা দেশ

মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান...

২০২৬-০৯-০৪ ১৬:১৯

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সারা দেশ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

২০২৬-০৯-০৪ ১৬:১৮

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সারা দেশ

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযো...

২০২৬-০৯-০৪ ১৬:১৭

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্র...

২০২৬-০৯-০৪ ১৬:১৪