শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পলাতকসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য।

মামলার অপর আসামিরা হলেন- আনিকা রায়হান সুচনা (২৯), রায়হানসহ (২৪) অজ্ঞাত ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তর স্বজন।

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ

পুলিশ জানায়, গতকাল বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা (নম্বর-২৪) করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সুচনাকে গ্রেপ্তারে বিকেল ৩টার দিকে অভিযানে যায় থানা পুলিশ। এ সময় আসামিরা দেশিয় অস্ত্রসহ হুমকি দেয় ও তাদের বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের মাথা, হাত, পাসহ শরীরে নিলাফুলা জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। পরে খবর পেয়ে আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ জখম হন। একপর্যায়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগিরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

আরও

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

সারা দেশ

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে...

২০২৬-০৭-২৪ ২২:০৮

ময়মনসিংহে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

ময়মনসিংহে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র...

২০২৬-০৭-২৪ ২২:০৭

মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার

সারা দেশ

মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার

রাজবাড়ীর কালুখালীতে একটি মারামারি মামলায় পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) দেলোয়ার সরদার কে ৮ সপ্তাহের আগাম...

২০২৬-০৭-২৪ ২২:০২

রাজবাড়ীতে  সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

সারা দেশ

রাজবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

"মাদক মুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সমাজ উজ্জল পৃথিবী উজ্জল ভবিষ্যৎ" এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেচ...

২০২৬-০৭-২৪ ১৯:১৪

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উলটোরথ (বাহুদা) যাত...

২০২৬-০৭-২৪ ১৯:০১

যশোরে ভৈরব নদ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

যশোরে ভৈরব নদ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুল...

২০২৬-০৭-২৪ ১৮:৫৮