শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান এবং লুট হওয়া ব্যাটারির কাঁচামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে পাবনার বেড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন স্থান থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহিদ হাসান (৩৫), চাঁদ মিয়া (৬২) ও শোয়েব মিয়া (৩৯)।

পুলিশ জানায়, গত ২২ মার্চ গভীর রাতে ৩৫ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ধামরাইয়ের একটি ব্যাটারি কারখানায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে বেঁধে ফেলে এবং প্রায় ৫৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক মো. রুবেল ধামরাই থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। প্রথমে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার বেড়া এলাকা থেকে চাঁদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে চাঁদ মিয়া জানান, তিনি লুট হওয়া মালামাল ১৭ লাখ টাকায় কিনে ২৪ লাখ টাকায় শোয়েব মিয়ার কাছে বিক্রি করেন। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে শোয়েব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে শোয়েব মিয়ার কারখানার গুদাম থেকে লুট হওয়া ব্যাটারির কাঁচামাল গলিয়ে তৈরি ৪৯টি সিসার গোলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিসার ওজন প্রায় ১ হাজার ৪৪৯ কেজি, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬৮ হাজার টাকা।

এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত আরও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দুটি পিকআপের মোট মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওসার সুলতান বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

 

আরও

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

সারা দেশ

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে...

২০২৬-০৭-২৪ ২২:০৮

ময়মনসিংহে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

ময়মনসিংহে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র...

২০২৬-০৭-২৪ ২২:০৭

মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার

সারা দেশ

মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার

রাজবাড়ীর কালুখালীতে একটি মারামারি মামলায় পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) দেলোয়ার সরদার কে ৮ সপ্তাহের আগাম...

২০২৬-০৭-২৪ ২২:০২

রাজবাড়ীতে  সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

সারা দেশ

রাজবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

"মাদক মুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সমাজ উজ্জল পৃথিবী উজ্জল ভবিষ্যৎ" এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেচ...

২০২৬-০৭-২৪ ১৯:১৪

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উলটোরথ (বাহুদা) যাত...

২০২৬-০৭-২৪ ১৯:০১

যশোরে ভৈরব নদ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

যশোরে ভৈরব নদ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুল...

২০২৬-০৭-২৪ ১৮:৫৮