রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দ পাওয়া সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

তাদের অভিযোগ, দীর্ঘ ৪০ বছর পর সেতু বরাদ্দ হলেও সেটি বর্তমান স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সেতুটি সাধারণ মানুষের কাজে আসবে না।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ফুটনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ নারী-পুরুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ধলেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতুর জন্য প্রায় ৪০ বছর ধরে দাবি জানিয়ে আসছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর সেতু বরাদ্দ হওয়ায় এলাকাবাসী আশাবাদী হয়েছিলেন। কিন্তু সেতুটির নির্মাণস্থান বর্তমান বাঁশের সাঁকো থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নির্ধারণ করায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, বটতলা এলাকায় থাকা বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নদী পারাপার হন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কৃষিপণ্যসহ বিভিন্ন মালামালও এই সাঁকো দিয়ে পারাপার করেন। ফলে জনবহুল এই স্থান বাদ দিয়ে অন্য জায়গায় সেতু নির্মাণ করা হলে এর সুফল সাধারণ মানুষ পাবেন না।

এলাকাবাসীর দাবি, বর্তমানে যেখানে বাঁশের সাঁকো রয়েছে, সেখানেই সেতুটি নির্মাণ করতে হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাওয়ার পাশাপাশি সেতুটির প্রকৃত সুবিধাও তাঁরা পাবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জুলকারনাইন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও আলোকিতপুর নগর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।

এ বিষয়ে ধামরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, সেতুটি বটতলা পয়েন্টেই নির্মাণ করা হবে।

তিনি বলেন, ‘যারা লে-আউট দিয়েছিলেন, তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই সেটি দিয়েছিলেন। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের দাবির স্থানেই সেতুটি নির্মাণ করব।’

আরও

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

অতীতে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখ...

২০২৬-০৯-১৩ ১৬:০৬

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্...

২০২৬-০৯-১৩ ১৫:৫৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সারা দেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদু...

২০২৬-০৯-১৩ ১৫:৫৪

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

সারা দেশ

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

একটি প্রফুল্ল ছুটির দিন, পদ্মার বুক চিরে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণ—মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চি...

২০২৬-০৯-১৩ ১৫:৫৩

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুর...

২০২৬-০৯-১৩ ১৫:৫২