শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, প্রাণ গেল নারী যাত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, প্রাণ গেল নারী যাত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঢাকা থেকে বরিশালগামী গ্রীনভিউ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

নিহত ইতি চক্রবর্তীর মেয়ে উপমা চক্রবর্তী জানান, তার মা শনিবার রাতে গৌরনদীর বার্থী কালীমাতার মন্দিরে বাৎসরিক কালীপূজায় অংশ নিতে গিয়েছিলেন। সারা রাত পূজা শেষে ভোরে বরিশালের উদ্দেশে বাসে রওনা হলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার  আসামি আকাশ গ্রেপ্তার

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তা...

২০২৬-০৭-০৩ ১৬:২৮

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

সারা দেশ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্...

২০২৬-০৭-০৩ ১৬:২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান  এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

সারা দেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

‘সবাই পারলে আমি কেন পারবো না’, এই জেদ থেকেই সমস্ত অপমান-অপবাদ-লাঞ্ছনাকে পাশ কাটিয়ে আজ এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পেরেছ...

২০২৬-০৭-০৩ ১৬:২৩

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২০২৬-০৭-০৩ ১৬:১৭

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভ...

২০২৬-০৭-০৩ ১৬:১৫