শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু কেড়ে নিল পরশুরামের তাবিথের প্রাণ, নিথর সন্তানের দাফনে কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা

ডেঙ্গু কেড়ে নিল পরশুরামের তাবিথের প্রাণ, নিথর সন্তানের দাফনে কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে ঢাকায় গিয়েছিল তিন বছরের শিশু মো. তাবিথ। কিন্তু সেই বেড়ানোই শেষ হয়ে গেল তার জীবনের শেষ যাত্রায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেল শিশুটি।

তাবিথ পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামের সৌদি আরবপ্রবাসী আবু সাঈদ ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে আবু সাঈদ সপরিবারে ঢাকায় বেড়াতে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু তাবিথ। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে পাঁচ দিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার রাতে চারিগ্রামের স্থানীয় কবরস্থানে তাবিথকে দাফন করা হয়। ছোট্ট শিশুটিকে শেষবারের মতো বিদায় জানাতে কবরস্থানে জড়ো হন স্বজন ও স্থানীয়রা।

দাফনের সময় সন্তান হারানোর শোকে বারবার কান্নায় ভেঙে পড়েন তাবিথের মা লিজা আক্তার ও বাবা আবু সাঈদ। বড় ভাই লাবিবসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কবরস্থানের পরিবেশ।

যে সন্তানকে ঘিরে ছিল পরিবারের নানা স্বপ্ন, মাত্র তিন বছর বয়সেই তাকে হারিয়ে এখন শোকের ভারে নুয়ে পড়েছে পুরো পরিবার।

আরও

এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি প্রচার, ধরা পড়ে ক্ষমা চাইলেন নারী

সারা দেশ

এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি প্রচার, ধরা পড়ে ক্ষমা চাইলেন নারী

পটুয়াখালী জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণের একটি সরকারি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি বসিয়ে প্র...

২০২৬-০৯-১৮ ২২:২৪

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন, ‘নাগরিক যে কোনো সময় দেশে ফিরতে পারেন’

সারা দেশ

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন, ‘নাগরিক যে কোনো সময় দেশে ফিরতে পারেন’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলে...

২০২৬-০৯-১৮ ২০:২১

সিএনজির পেছনে পাওয়া টাকা প্রকৃত মালিকের সন্ধানে সিএনজি চালক

সারা দেশ

সিএনজির পেছনে পাওয়া টাকা প্রকৃত মালিকের সন্ধানে সিএনজি চালক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে একটি সিএনজির পেছনে বেশ কিছু টাকা পেয়েছেন মো. জমসেদ মিয়া ন...

২০২৬-০৯-১৮ ১৯:১৭

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

সারা দেশ

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির...

২০২৬-০৯-১৮ ১৯:০৪

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৪টি দল ও ৬৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-২)।

২০২৬-০৯-১৮ ১৮:৪৪