রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীতাকুণ্ডে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৬

সীতাকুণ্ডে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

পুলিশ জানায়, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সেখানে যায়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও

বিমানবন্দরের কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট, মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা

সারা দেশ

বিমানবন্দরের কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট, মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকের ভেতর থেকে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছ...

২০২৬-০৯-১৯ ২২:১০

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

সারা দেশ

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ...

২০২৬-০৯-১৯ ২১:২৫

পারিবারিক ঝগড়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন, নারীসহ দগ্ধ ৫

সারা দেশ

পারিবারিক ঝগড়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন, নারীসহ দগ্ধ ৫

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক ঝগড়ার জেরে দেওয়া আগুনে এক নারীসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার...

২০২৬-০৯-১৯ ২১:১১

সুপারশপে কেনাকাটায় ঢাকা-ব্যাংকক কাপল টিকিট জেতার সুযোগ

সারা দেশ

সুপারশপে কেনাকাটায় ঢাকা-ব্যাংকক কাপল টিকিট জেতার সুযোগ

সুপারশপ ইউনিমার্টে কেনাকাটা করে ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ফ...

২০২৬-০৯-১৯ ২১:০৯