শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার মন্টু বড়ুয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গলায় ফাঁস দেন নিরু বড়ুয়া। পরে তার স্ত্রী এলভি বড়ুয়া তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামান।
পরিবারের সদস্যদের ভাষ্য, নিরু বড়ুয়া বেশ কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক সংকটে ছিলেন। তার মা মঞ্জু বড়ুয়া জানান, এর আগে নিরু ছিনতাইয়ের শিকার হন এবং তার দোকানেও চুরির ঘটনা ঘটে। এর পাশাপাশি তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন এবং ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন।
কেরানীহাট বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাপস বড়ুয়া বলেন, কী কারণে নিরু বড়ুয়া এমন ঘটনা ঘটিয়েছেন, তা তার জানা নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।