সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও অস্ত্র,ডাকাত-মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও অস্ত্র,ডাকাত-মাদক  ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী, দেশীয় অস্ত্রসহ এক ডাকাত এবং এক চোরকে গ্রেফতার করেছে। গত ৯ মে রাত থেকে ১০ মে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আঃ বারী-এর দিক নির্দেশনায় এসআই মিনহাজুল ইসলাম ও তার দল গত ৯ মে রাত ১১টা ১০ মিনিটে গৌরীপুর বাজার ফার্নিচার পট্টি এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন (৪৪) ও মোঃ মনু মিয়াকে (৪৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামের এবং মনু মিয়া তিতাস উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

এদিকে, ১০ মে ভোর রাত ৩টা ০৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রিলায়েবেল পেট্টোল পাম্প সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আকরাম হোসেন (২১) নামের এক ডাকাতকে গ্রেফতার করে এসআই মোঃ ইমাম উদ্দীনের নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আকরাম বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া, একই দিন ভোর ৪টা ২০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সৌরভ (২১) নামের এক চোরকে গ্রেফতার করেন এসআই অধীর চৌধুরী। সৌরভের স্থায়ী বাড়ি নোয়াখালীর সেনবাগে হলেও তিনি বর্তমানে কুমিল্লার কোতয়ালী থানার ঢুলিপাড়া এলাকায় বসবাস করতেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জানান, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আজই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫