সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চটকদার শিরোনামে সত্য চাপা পড়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী

চটকদার শিরোনামে সত্য চাপা পড়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চটকদার শিরোনাম ও বিভ্রান্তিকর তথ্যের কারণে প্রকৃত ঘটনা আড়ালে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, গাবতলীর বাগবাড়ি এলাকায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে একটি কাঁচা সড়কে সাময়িকভাবে ইট বিছানোর ঘটনাকে কেন্দ্র করে যে ‘দুর্নীতির’ অভিযোগ তোলা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শুক্রবার (১২ জুন) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। 

প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে তার পৈতৃক ভিটায় খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে যান। রাষ্ট্রপ্রধানের সফরকে ঘিরে স্বাভাবিক নিয়মে দুই সপ্তাহ আগে থেকেই পুরো এলাকা নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্ধারিত চলাচলপথের একটি অংশ তখনও কাঁচা ছিল। নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়কটি দ্রুত ব্যবহার উপযোগী করা প্রয়োজন হয়ে পড়ে। তবে ওই সড়ক পাকাকরণের জন্য আগেই ৮৬ লাখ টাকা বরাদ্দ এবং দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু ঠিকাদার তখনও স্থায়ী কাজ শুরু করেননি।

মীর শাহে আলম বলেন, “নতুন কোনো বরাদ্দ বা অতিরিক্ত অর্থ ব্যয় না করে প্রকল্পের বিদ্যমান ব্যবস্থাপনার মধ্যেই সাময়িক সমাধান হিসেবে ইট ভাড়া নিয়ে সড়কে বিছানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার পর স্থায়ী নির্মাণকাজ শুরুর সুবিধার্থে সেই ইট সরিয়ে নেওয়া হয়। গত ৯ জুন থেকে সড়কটির পাকাকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি দাবি করেন, একটি সাময়িক নিরাপত্তামূলক ব্যবস্থাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিমন্ত্রীর অভিযোগ, একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম প্রকৃত তথ্য যাচাই ছাড়াই ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতিমন্ত্রীর ভয়াবহ দুর্নীতি ফাঁস’ শিরোনামে ভিডিও প্রকাশ করেছে। এমন শিরোনাম তথ্যভিত্তিক সাংবাদিকতার পরিবর্তে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার সংস্কৃতিকে উৎসাহিত করে। তিনি বলেন, “সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের দায়িত্ব হলো যাচাইকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো নয়।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সত্যনির্ভর সংবাদই মানুষের আস্থা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার চেয়ে বাস্তব তথ্যকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭