বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্যামনগরে বিক্ষোভ

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’, ‘হই হই রই রই, বট বাহিনী গেলি কই’, ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল সাতক্ষীরার শ্যামনগর। জানা গেছে,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা শ্যামনগরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এসময় তারা নানান ধরণের প্রতিবাদী স্লোগান দেন।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাজার থেকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’, ‘হই হই রই রই, বট বাহিনী গেলি কই’, ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছিল, সেই প্রত্যাশা ভেঙে গেছে। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আহ্বান জানান।

এলাকাবাসী সরকারের কাছে দাবি জানান, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে তাকে দ্রুত আইনের আওতায় আনার। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার দেখতে চায়।

বিক্ষোভ মিছিল থেকে উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, আমরা নারীদের নিরাপত্তা চাই। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, শ্যামনগরে আমরা গাজী নজরুলকে অবাঞ্চিত ঘোষণা করছি। মাননীয় স্পিকারের কাছে অনুরোধ লম্পট এই গাজী নজরুলকে সংসদ সদস্যের পদ থেকে বহিষ্কার করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে এক তরুণীসহ স্থানীয়দের হাতে ধরা পড়ে ক্ষমা চাইতে দেখা গেছে।

আরও

ময়মনসিংহে ডেঙ্গুর বিস্ফোরণ: জুলাইতেই হাসপাতালে ২২০, প্রাণ গেল ৫ জনের

সারা দেশ

ময়মনসিংহে ডেঙ্গুর বিস্ফোরণ: জুলাইতেই হাসপাতালে ২২০, প্রাণ গেল ৫ জনের

বর্ষার শুরুতেই ময়মনসিংহে ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। বছরের প্রথম ছয় মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে...

২০২৬-০৭-২৩ ১৮:০৯

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

সারা দেশ

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলা...

২০২৬-০৭-২৩ ১৭:০০

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন

সারা দেশ

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেস...

২০২৬-০৭-২৩ ১৬:৫৮

ভোলায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নিয়ম অনুযায়ী যানবাহন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

সারা দেশ

ভোলায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নিয়ম অনুযায়ী যানবাহন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

নিরাপদ সড়কের স্বার্থে “ভোলা-চরফ্যাশন” আঞ্চলিক মহাসড়কে অনুমোদনহীন থ্রি হুইলারসহ অন্যান্য যাত্রীবাহী যানবাহন বিআরটিএর আইন...

২০২৬-০৭-২৩ ১৬:৫৭

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

সারা দেশ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছ...

২০২৬-০৭-২৩ ১৬:৫৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা...

২০২৬-০৭-২৩ ১৬:৫৫