বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ছাদ ধসে পড়ার শঙ্কায় আতঙ্কিত পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ছাদ ধসে পড়ার শঙ্কায় আতঙ্কিত পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জরাজীর্ণ ভবনের পলেস্তারা ও ছাদ ধসে পড়ার ঘটনায় বিচারক, আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের বড় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় ভবনটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।

​এরই ধারাবাহিকতায় বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আকস্মিকভাবে কোর্টের সিএসআই অফিস কক্ষের পুরাতন ছাদের একটি বড় অংশ বিকট শব্দে ভেঙে পড়ে। গভীর রাত হওয়ায় বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হলেও এ নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, এই দুর্ঘটনাটি যদি দিনের বেলায় আদালত চলাকালীন কিংবা অফিস সময়ে ঘটত, তবে কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষ বড় ধরনের মারাত্মক দুর্ঘটনার শিকার হতেন। গত দুই বছর ধরে এই ঝুঁকিপূর্ণ ভবনের এজলাস কক্ষের ছাদের নিচে তাবু টানিয়ে বিচার কার্যক্রম পরিচালনা এবং অত্যন্ত সংবেদনশীল মামলার নথিপত্র সংরক্ষণ করা হচ্ছে।

​খুলনা জেলা সদর থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত পাইকগাছায় তৎকালীন সরকারের উদ্যোগে ১৯৮৩ সালে এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ চৌকি আদালত প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও ঐতিহ্যবাহী এই ভবনটির প্রয়োজনীয় সংস্কার বা আধুনিকায়ন করা হয়নি। ফলে ভবনটির বিভিন্ন পিলারে ও দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে এবং ছাদের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে।

​স্থানীয় সচেতন মহল ও আদালত প্রাঙ্গণের সংশ্লিষ্টদের অভিযোগ, যেকোনো মুহূর্তে পুরো ভবন ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির মতো বড় বিপর্যয় ঘটতে পারে। তাই বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ সদস্য ও দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে এই ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

​পাইকগাছা কোর্টের সিএসআই মো. তরিকুল ইসলাম ছাদ ধসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। অন্যথায় এটি সরাসরি তার মাথার ওপর পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছিল।

আরও

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সারা দেশ

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শ...

২০২৬-০৯-০৩ ১৮:২২

শজিমেকে সংঘর্ষের জেরে ৫ ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

শজিমেকে সংঘর্ষের জেরে ৫ ছাত্রদল নেতা বহিষ্কার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ, ২১ চিকিৎসক আহত এবং টানা প্রায় ৪০ ঘণ্টার...

২০২৬-০৯-০৩ ১৮:২১

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

সারা দেশ

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পার...

২০২৬-০৯-০৩ ১৮:১৯

নীলফামারীতে সাইবার সেলের অভিযানে উদ্ধার ৩০ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

সারা দেশ

নীলফামারীতে সাইবার সেলের অভিযানে উদ্ধার ৩০ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে উদ্ধার হওয়া ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আ...

২০২৬-০৯-০৩ ১৭:১৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

সারা দেশ

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও শহীদ মিনা...

২০২৬-০৯-০৩ ১৭:১২

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায়  বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

সারা দেশ

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায় বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

অপহরণ ও চাঁদাবাজীর একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্...

২০২৬-০৯-০৩ ১৬:০৭