শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ও উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প-শিক্ষা সংযোগ ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানো যেতে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা চায়না ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। শিক্ষা ও উন্নয়নে দুই দেশের বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, জাতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। ‘আগামীর বাংলাদেশ’ গড়তে তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। বাংলাদেশের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটি বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।

শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজে চীনের অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। সেই অভিজ্ঞতার আলোকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে। একইভাবে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নেও কাজ চলছে।

সরকার সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইলেকট্রিক ভেহিকল (ইভি), সবুজ প্রযুক্তি ও আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে। রোবটিক্স ও ব্লু ইকোনমির মতো সম্ভাবনাময় খাতেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে।

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, দেশে ‘ক্রস-বর্ডার এডুকেশন’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তরুণরাই বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে। বাংলাদেশের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফরাসউদ্দিন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।

আরও

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

শিক্ষা-ক্যাম্পাস

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্...

২০২৬-০৯-২০ ২১:১৪

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষা-ক্যাম্পাস

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড...

২০২৬-০৯-২০ ২০:৫৬

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি...

২০২৬-০৯-২০ ২০:১১