রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা : কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা।

আরও

নির্দোষ প্রমাণিত হলেও জাবির ২ শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা

শিক্ষা-ক্যাম্পাস

নির্দোষ প্রমাণিত হলেও জাবির ২ শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে নির্দোষ প্রমাণিত ও অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার প...

২০২৬-০৯-১৮ ০৯:০০

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...

২০২৬-০৯-১৭ ১৮:১০

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শিক্ষা-ক্যাম্পাস

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কনসার্ট চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কনসার্টের স্টেজে বসাকে কেন...

২০২৬-০৯-১৭ ০৯:০২

বেতন-বোনাস না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষা-ক্যাম্পাস

বেতন-বোনাস না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়...

২০২৬-০৯-১৬ ২২:০৩

২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

আসন্ন ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব বিষয়ে একই প্র...

২০২৬-০৯-১৬ ১৫:১৫