বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে পৃথকভাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।পরে শিক্ষকদের উদ্দেশ্যে সকাল ১০টায় , কর্মকর্তাদের উদ্দেশ্যে সকাল ১১টায় এবং কর্মচারীদের উদ্দেশ্যে দুপুর ১২টায় বক্তব্য রাখেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
 

তিনি বলেন দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারি জীবন উৎসর্গ করে চিরঞ্জীব হয়ে আছেন। আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি অকুতোভয় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাসহ দেশের স্বাধীনতা অর্জনে জীবন দানকারী শহীদদের যাঁরা অকাতরে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। 

সেইসাথে ২০২৪ এর গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের বিণিময়ে বাংলাদেশে দীর্ঘ দিনের অগণতান্ত্রিক সরকারের পতনের মধ্য দিয়ে নতুন অধ্যায় তৈরিতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, গভীর সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক সেবার মান আরও উন্নত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ভাইস চ্যান্সেলর সবাইকে "চেইন অব কমান্ড" মেনে চলার নির্দেশনা দেন। 
 

তিনি বলেন , আমার এই প্রাণ প্রিয় বিশ্ববিদ্যালয়ের দক্ষ, অভিজ্ঞ সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে আমি সর্বদা গর্ববোধ করি। তার কারণ সোনালী ফসল ফলিয়ে এবং মৎস্য ও প্রাণি সম্পদের উন্নয়ন ঘটিয়ে দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করার পেছনে যে বুদ্ধিবৃত্তিক শক্তিটি কাজ করেছে, তার প্রধান চালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

আমরা সবাই জানি আন্তর্জাতিক র‍্যাংকিং-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রচলিত টাইমস হায়ার এডুকেশন, কিউএস এবং সাংহাই এই তিনটি গ্লোবাল র‍্যাকিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার উপরে একাধীকবার স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। 

এছাড়া বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের সংখ্যা একেবারে কম নয়। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও গবেষকগণ আন্তর্জাতিক পরিমন্ডলে আজ সর্বজন স্বীকৃত। সকলের আন্তরিক প্রচেষ্টায় এধারা অব্যাহত রাখতে হবে ।
 

তিনি আরো বলেন , এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনজন কৃতী গ্রাজুয়েট দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' অর্জন করেছেন। এছাড়া কয়েকজন গুণী শিক্ষক একুশে পদক অর্জন করেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গৌরবের বিষয়। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ,বিভাগ, ইনস্টিটিউট ও শাখার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও

জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতা ফেরত দিতে হবে না, বিক্রির অনুমতি

শিক্ষা-ক্যাম্পাস

জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতা ফেরত দিতে হবে না, বিক্রির অনুমতি

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়ন করা উত্তরপত্র শিক্ষা বোর্ডে ফেরত দিতে হবে না। নির...

২০২৬-০৯-১৬ ১১:২৭

২০২৭ সালের দাখিল-এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ সালের দাখিল-এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

আসন্ন ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব বিষয়ে একই প্র...

২০২৬-০৯-১৫ ২২:৩৬

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ন...

২০২৬-০৯-১৫ ২০:২৪

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

শিক্ষা-ক্যাম্পাস

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সা...

২০২৬-০৯-১৪ ১২:৩৩

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে...

২০২৬-০৯-১২ ১৩:৫৫

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

শিক্ষা-ক্যাম্পাস

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের ফের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।...

২০২৬-০৯-১২ ১৩:৫৩