শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা সামগ্রী সহজে ব্যবহারের সুযোগ পাবেন। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভাকক্ষে ‘ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি’ শীর্ষক এ চুক্তি সই করা হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান সই করেন।

চুক্তি অনুযায়ী, মনোনীত ৭৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সাতটি আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠানের ৩০ হাজারের বেশি ই-বুক, ই-জার্নালসহ বিভিন্ন উচ্চমানের গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে ই-রিসোর্সের ব্যবহারের ওপর বিশেষ জোর দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা ও দেশের অগ্রাধিকার খাত বিবেচনায় এসব ই-রিসোর্স কেনা হচ্ছে। এ সুবিধা কাজে লাগিয়ে দেশের গবেষণা খাতকে বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানাই।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগের কথা উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, দ্রুতগতির ওয়াইফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং ই-রিসোর্স শেয়ারিং ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুত গতিতে চলছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডিজিটাল সংযোগ যেমন বাড়বে, তেমনি বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদেরও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ড. শেরেজাদ জয়া, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও হিট প্রকল্পের টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামানসহ ইউজিসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বিডিরেন, হিট প্রকল্প ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

শিক্ষা-ক্যাম্পাস

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্...

২০২৬-০৯-২০ ২১:১৪

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষা-ক্যাম্পাস

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড...

২০২৬-০৯-২০ ২০:৫৬

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি...

২০২৬-০৯-২০ ২০:১১