সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাংচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাংচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন- পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে এনআরবির ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

 

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ঘেরাও ও স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেন রেল কর্তৃপক্ষ। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

আরও

নির্দোষ প্রমাণিত হলেও জাবির ২ শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা

শিক্ষা-ক্যাম্পাস

নির্দোষ প্রমাণিত হলেও জাবির ২ শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে নির্দোষ প্রমাণিত ও অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার প...

২০২৬-০৯-১৮ ০৯:০০

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির দিকনির্দেশনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...

২০২৬-০৯-১৭ ১৮:১০

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শিক্ষা-ক্যাম্পাস

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কনসার্ট চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কনসার্টের স্টেজে বসাকে কেন...

২০২৬-০৯-১৭ ০৯:০২