বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চীন সফরে গেলেন ট্রাম্প

চীন সফরে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। আজ ১৩ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট।

তার এ সফরটি আরও আগে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িত হওয়ায় ট্রাম্পের বেইজিং সফর পিছিয়ে যায়। ধারণা করা হয়েছিল, যুদ্ধ থামার পর তিনি চীন যাবেন।

তবে যুদ্ধ এখন পর্যন্ত থামেনি। এরআগেই তিনি তার এ রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।

পর্যবেক্ষক সংস্থা এশিয়া গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চীন বিষয়ক শীর্ষ উপদেষ্টা কুর্ট কাম্পবেল বলেছেন, “এটি উল্লেখযোগ্য যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন (যুদ্ধ চলা) অবস্থায় চীনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আমি সঙ্গে এও বলব চীন এমন অবস্থায় যে তাকে স্বাগত জানাচ্ছে এটিও অত্যন্ত অস্বাভাবিক।”

চীন এবং ইরান দুটি মিত্র দেশ একই সঙ্গে বাণিজ্যিক অংশীদার। চীনের এই মিত্রর ওপর যুক্তরাষ্ট্র টানা ৪০ দিন বোমাবর্ষণ করেছে। এছাড়া ইরানি বন্দরগুলোতে এখন নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। তা সত্ত্বেও ট্রাম্পের রাষ্ট্রীয় সফরটি এগিয়ে গেছে।

কুর্ট কাম্পবেল বলেন, “এত কিছু সত্ত্বেও ট্রাম্পের চীন যাওয়ার বিষয়টি ইঙ্গিত করছে তার এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হতে যাওয়া বৈঠকে মধ্যে দুই দেশেরই স্বার্থ জড়িত রয়েছে। আমার মনে হয় তাদের মধ্যে যে ভঙ্গুর সম্পর্ক রয়েছে সেটিও টিকিয়ে রাখার অংশ ট্রাম্পের এ সফর।”

সূত্র: এনপিআর

আরও

ইরানের সামরিক বিমানগুলোকে আশ্রয় দিয়েছে পাকিস্তান: সিবিএস নিউজ

আন্তর্জাতিক

ইরানের সামরিক বিমানগুলোকে আশ্রয় দিয়েছে পাকিস্তান: সিবিএস নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে এবং মার্কিন হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক উড়োজাহাজকে নিজেদের বিমানঘাঁটিতে রাখার স...

২০২৬-০৫-১২ ২০:০৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ভাঙতে ‘বট বাহিনী’ লাগিয়েছে পাকিস্তান: নেতানিয়াহু

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ভাঙতে ‘বট বাহিনী’ লাগিয়েছে পাকিস্তান: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার দেশের বিরুদ্ধে একাধিক দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাব...

২০২৬-০৫-১২ ১৩:৫১

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় দপ্তর পেলেন যে ৫ জন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় দপ্তর পেলেন যে ৫ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার পাঁচজন মন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। সো...

২০২৬-০৫-১১ ২৩:৪৮

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। রোববার দেওয়া ওই জবাবে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের...

২০২৬-০৫-১১ ২৩:৪৩

ইতালিতে বাংলাদেশি গৃহবধূকে নবজাতকের সামনে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশি গৃহবধূকে নবজাতকের সামনে ধর্ষণের অভিযোগ

ইতালির ভেনিসে একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এক বাংলাদেশি নারীর ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

২০২৬-০৫-১১ ১৯:২৩