শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরগুনায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিতরণ

বরগুনায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিতরণ

বরগুনার তালতলীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এই কর্মসূচির আওতায় ২,০০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়াও ১৫০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচ বীজ এবং ৩০০ জন কৃষককে ৩০০ গ্রাম করে সবজি বীজ প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ ও পুষ্টির কথা মাথায় রেখে ৭০০ জন কৃষকের মাঝে ৩,৫০০টি নারিকেল চারা এবং ১,৮৫০ জন কৃষককে ১,৮৫০টি বিভিন্ন প্রকারের ফলজ চারা বিতরণ করা হয়েছে।

আরও

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৯-১০ ১৮:৫০

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২