বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২% বৃদ্ধি, রূপার দামও ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২% বৃদ্ধি, রূপার দামও ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে। ডলার কিছুটা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২:৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৪৬৬.৩৮ ডলারে পৌঁছেছে।

তবে চলতি সপ্তাহে দাম সামগ্রিকভাবে প্রায় ০.৫ শতাংশ কমেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৪৬১ ডলারে লেনদেন হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণকে মূলত তারল্য সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে। বাজারের অস্থিরতা ও মার্জিন কল সামাল দিতে এটি বিক্রি করা হয়েছে, তবে বর্তমান দামে এটি বিনিয়োগকারীদের কাছে আবার মূল্যবান বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।’

রুপার দামও ৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭০.১০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৩.৫ শতাংশ বেড়ে ১,৮৯১.০২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩৯৮.৩০ ডলারে লেনদেন হয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,৩৪,৮৫৫ টাকা, ২১ ক্যারেট ২,২৪,১৮২ টাকা, ১৮ ক্যারেট ১,৯২,১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৫৬,৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা কিংবা সেবা প্রদানে অনীহার অভিযোগের পর এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলা...

২০২৬-০৬-২৪ ২০:৫২

১ জুলাই থেকে নতুন কর হার, যেসব ফিতে বাড়ছে ২০ শতাংশ

অর্থনীতি

১ জুলাই থেকে নতুন কর হার, যেসব ফিতে বাড়ছে ২০ শতাংশ

আগামী ১ জুলাই ২০২৬ থেকে বিভিন্ন সেবার বিপরীতে অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর (টিডিএস) কর্তনের নিয়মে বড় পরিবর্তন আসছে। নত...

২০২৬-০৬-২৪ ১৯:১০

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

অর্থনীতি

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

রমজান ও পরবর্তী সময়ে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনু...

২০২৬-০৬-২৪ ১৭:৫০

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫...

২০২৬-০৬-২৪ ১৬:২৬

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

অর্থনীতি

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর স...

২০২৬-০৬-২৪ ১৬:০২