বুধবার, ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা কিংবা সেবা প্রদানে অনীহার অভিযোগের পর এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংকগুলোকে গ্রাহকসেবা নিশ্চিত, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে শাখা পর্যায়ে নিয়মিত তদারকি জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকদের অভিযোগে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হয়েও গ্রাহকদের বিভিন্ন প্রক্রিয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগে দেশের সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

ডিএমডি সার্কুলার লেটার নং-০৯/২০২৬ এর আওতায় দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকা সত্ত্বেও গ্রাহকদের নানা উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

এ অবস্থায় সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী ব্যাংকগুলোকে ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে জোর

বাংলাদেশ ব্যাংক শাখা পর্যায়ে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেছে।

একই সঙ্গে গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

সেবা নিশ্চিত করার তাগিদ

ডিএমডির পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র বিক্রয় ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে কোনো ধরনের অনীহা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য সহজ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা ব্যাংকগুলোর দায়িত্বের অংশ এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না।

 


 

আরও

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে কারখানা লে-অফ বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ম...

২০২৬-০৬-২৪ ১১:৩৮

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

অর্থনীতি

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা...

২০২৬-০৬-২১ ২২:৫১

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

অর্থনীতি

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর–কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা স...

২০২৬-০৬-২১ ১৩:০৬

বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

অর্থনীতি

বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

জাতীয় বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি, সৃজনশীল শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘোষিত ক্রিয়েটিভ ই...

২০২৬-০৬-২০ ২২:২৩

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

অর্থনীতি

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

আমি এবারের বাজেটকে ‘ভবিষ্যতের জন্য প্রস্তুত’ বাংলাদেশের ভিত্তি তৈরির রূপরেখা হিসেবে দেখছি। এটি প্রচলিত সংখ্যা বা অঙ্কের...

২০২৬-০৬-১৬ ১৬:১৪