অর্থনীতি
পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে টাগবোট নির্মাণ
পায়রা বন্দরে জাহাজের বার্থিং, টোয়িং ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তিতে ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট টিয়াখালী-৪ নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই)। আজ সোমবার সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে টাগবোটটির উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দু’টি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট হিসেবে টিয়াখালী-৪ তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাসের (বিভি) তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়।টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, স্থানচ্যুতি ১ হাজার ১শ’ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩ দশমিক ৮ মাইল। আধুনিক জেড-ড্রাইভ প্রপালশন সিস্টেমযুক্ত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে।টাগবোটটিতে আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে। এছাড়া উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ ও স্যালভেজ কার্যক্রম, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে।অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ৮শ’টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫শ’টির বেশি জাহাজ মেরামত করেছে। দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে টিয়াখালী-৪ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত। টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও
অর্থনীতি
মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক
ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...
২০২৬-০৯-২৬ ১৬:২৫
অর্থনীতি
ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...
২০২৬-০৯-২৬ ১৪:১৮
অর্থনীতি
৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা
রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...
২০২৬-০৯-২৫ ১২:০১
অর্থনীতি
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!
একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...
২০২৬-০৯-২৫ ১১:৫৮
অর্থনীতি
দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন
দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...
২০২৬-০৯-২৪ ১৯:০১
অর্থনীতি
জ্বালানি ও নবায়নযোগ্য খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বা...
২০২৬-০৯-২৪ ১৭:৪৭