শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। অনুমোদন পাওয়া চারটি ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডিজিটাল ব্যাংকের মাধ্যমে শাখাভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকের হিসাব খোলা, অর্থ লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ডিজিটাল মাধ্যমেই দেওয়ার সুযোগ থাকবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান দুটির ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করে। নতুন করে চার প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্তের ফলে দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালুর প্রক্রিয়া আবারও এগিয়ে গেল।

আরও

এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ

অর্থনীতি

এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ

সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ২০১৭...

২০২৬-০৯-২৩ ১৪:০৭

২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা এডিবির

অর্থনীতি

২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা এডিবির

বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। আগামী ২০২৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশে দাঁড়া...

২০২৬-০৯-২৩ ১৩:৫৩

রফতানিমুখী পোশাকশিল্পে সুতা-কাপড় আমদানির অনুমতি সহজ করল সরকার

অর্থনীতি

রফতানিমুখী পোশাকশিল্পে সুতা-কাপড় আমদানির অনুমতি সহজ করল সরকার

রফতানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়ে...

২০২৬-০৯-২২ ১৩:০৯

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

অর্থনীতি

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্ত...

২০২৬-০৯-২১ ২২:২৪

এআইয়ের দৌড়ে সরাসরি না নেমেও যেভাবে মুনাফা করছেন ওয়ারেন বাফেট

অর্থনীতি

এআইয়ের দৌড়ে সরাসরি না নেমেও যেভাবে মুনাফা করছেন ওয়ারেন বাফেট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের সময়ে সরাসরি প্রযুক্তি কোম্পানিতে বিপুল বিনিয়োগ না করেও এআই খাতের উত্থান থেকে...

২০২৬-০৯-২১ ১৮:১২