বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় আইসসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় আইসসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় প্রথমবারের মতো উচ্চমূল্যের মাদক ‘আইস’ (ক্রিস্টাল মেথ) সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম আইস জব্দ করা হয়েছে, যা জেলার মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে সড়কপথে একটি বড় মাদক চালান বগুড়ায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পিটিআই মোড়ে একটি চায়নিজ রেস্তোরাঁর সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন আইয়ুব আলী সেখানে উপস্থিত হলে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার পরিহিত পায়জামার পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে সাদা দানাদার ক্রিস্টাল মেথ, যা স্থানীয়ভাবে ‘আইস’ নামে পরিচিত। উদ্ধারকৃত ৩০ গ্রাম আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মাদকটি অত্যন্ত উচ্চমূল্যের এবং মারাত্মক আসক্তি সৃষ্টি করে এমন তথ্যও জানানো হয়।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, বগুড়া জেলায় এই প্রথম আইসসহ কোনো মাদক কারবারিকে গ্রেফতার করা হলো।”তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে বগুড়া সদর থানা-এ সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) গ্রেফতারকৃত আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনায় স্পষ্ট হয়েছে, দেশের উপকূলীয় এলাকা থেকে উচ্চমূল্যের মাদক এখন উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ‘আইস’-এর মতো শক্তিশালী মাদকের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বগুড়ায় প্রথমবার আইস উদ্ধার শুধু একটি অভিযান নয় এটি একটি সতর্কবার্তা। মাদকের নতুন ধারা ঠেকাতে এখন প্রয়োজন আরও কঠোর নজরদারি ও সমন্বিত অভিযান নইলে এই ভয়ংকর নেশা দ্রুত ছড়িয়ে পড়তে পারে সমাজের গভীরে।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬