রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে দায়িত্ব অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ ইউনিট কমিটিতে দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলা করার কারণে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

সম্প্রতি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি গিয়ে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হুমকি-ধমকি দেন রাফিজুল ইসলাম রবিন। সেই ঘটনার একটি ভিডিও তিনি নিজেই ফেসবুকে প্রকাশ করেন।

এ সময় রবিন সাদ্দামের মাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ”আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকবো না।”

সাদ্দাম হোসেনের দাবি, মূলত রবিনের সহযোগী জাকারিয়ার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল ও তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে পুলিশে গ্রেপ্তার করানো হয় ও হুমকি-ধমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে গেল আগস্টে একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। সম্প্রতি ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেটি তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

অতীতে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখ...

২০২৬-০৯-১৩ ১৬:০৬

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্...

২০২৬-০৯-১৩ ১৫:৫৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সারা দেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদু...

২০২৬-০৯-১৩ ১৫:৫৪

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

সারা দেশ

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

একটি প্রফুল্ল ছুটির দিন, পদ্মার বুক চিরে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণ—মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চি...

২০২৬-০৯-১৩ ১৫:৫৩

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুর...

২০২৬-০৯-১৩ ১৫:৫২