সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানে রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২)। সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ১০ জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান। কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজাখুজি পর খাদের কয়েকফুট নিচ থেকে ওই পর্যটকদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ পর্যটক নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে এবং আইনানুগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২