বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। 

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের ৪টি ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনের ভেতরে লুকিয়ে থাকা তাপ বা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও

সোনারগাঁয়ে এনসিপির পথযাত্রায় সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

সারা দেশ

সোনারগাঁয়ে এনসিপির পথযাত্রায় সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড...

২০২৬-০৭-১৪ ২০:০৭

ঝালকাঠিতে ভুয়া মালিক সেজে জমি বিক্রির চেষ্টাকালে নারী আটক

সারা দেশ

ঝালকাঠিতে ভুয়া মালিক সেজে জমি বিক্রির চেষ্টাকালে নারী আটক

ঝালকাঠির নলছিটিতে ভুয়া পরিচয়ে অন্যের জমি বিক্রির চেষ্টার সময় রাবেয়া আক্তার নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলব...

২০২৬-০৭-১৪ ২০:০৫

সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১; আটক ১০

সারা দেশ

সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১; আটক ১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফুলখা এলাকায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হ...

২০২৬-০৭-১৪ ২০:০৪

উপপরিচালকের নেতৃত্বে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও ৪ টি উপজেলার যুব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে

সারা দেশ

উপপরিচালকের নেতৃত্বে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও ৪ টি উপজেলার যুব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে

মাগুরায় উপপরিচালক মাহমুদা খাতুনের নেতৃত্বে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও চারটি উপজেলার যুব কার্যক্রম সুষ্ঠু ও সুন্...

২০২৬-০৭-১৪ ১৯:৪৫

শিক্ষামন্ত্রী পদত্যাগের দাদিবাতে জয়পুরহাটে এইচ এস সি পরীক্ষারা বিক্ষোভ মিছিল

সারা দেশ

শিক্ষামন্ত্রী পদত্যাগের দাদিবাতে জয়পুরহাটে এইচ এস সি পরীক্ষারা বিক্ষোভ মিছিল

তুমিকে আমিকে, ফার্মের মুরগি-ফার্মের মুরগি, কে বলেছে, কে বলেছে-শিক্ষামন্ত্রী-শিক্ষামন্ত্রী। এই স্লোগানে সাড়া জেলা কম্পিত...

২০২৬-০৭-১৪ ১৯:৪৪

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

সারা দেশ

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বালুতে বাণিজ্যিকভাবে ভারী খনিজ বালু উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এ প্র...

২০২৬-০৭-১৪ ১৯:৪২