বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৩ হাজার শিশু

যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৩ হাজার শিশু

যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। 

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের আরএমও ডা. আহসান কবির বাপ্পী এবং ডেপুটি সিভিল সার্জন ডা.নাজমুস সাদিক রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় এনে হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া 

এ ক্যাম্পেইন আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জেলার ২ হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে,এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। 

এছাড়াও ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশু এবং পূর্বে ১ বা ২ ডোজ টিকা গ্রহণকারী এক মাস অতিক্রান্ত শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে। জেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরও

রক্ষা পেতে চলন্ত অটোরিকশা থেকে লাফ তরুণের, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

সারা দেশ

রক্ষা পেতে চলন্ত অটোরিকশা থেকে লাফ তরুণের, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

শেরপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক তরুণকে জোর করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে মারধর, ছিনতাই ও হত্য...

২০২৬-০৭-০১ ১২:১৩

ফেনীর অপহৃত চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ

সারা দেশ

ফেনীর অপহৃত চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ও পু...

২০২৬-০৬-৩০ ২৩:৫১

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

সারা দেশ

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে দাফন সম্প...

২০২৬-০৬-৩০ ২৩:৪১

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

সারা দেশ

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পাখিমারা...

২০২৬-০৬-৩০ ২২:৫৫

সোনাগাজীতে ৩ শতাধিক কৃষককে আমন ধানের বীজ দিলো ফেনী জেলা কৃষক দল

সারা দেশ

সোনাগাজীতে ৩ শতাধিক কৃষককে আমন ধানের বীজ দিলো ফেনী জেলা কৃষক দল

ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়...

২০২৬-০৬-৩০ ২২:৫২