বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহর উদ্বোধন করলেন স্পিকার হাফিজ

যশোরে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহর উদ্বোধন করলেন স্পিকার হাফিজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ যশোরে উদযাপন করা হয়েছে।

শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও র‌্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাবেক মেয়র মারুফুল ইসলাম,সাবেক প্যানেল মেয়র মোকছিমুল বারি অপু,একাডেমির পরিচালক (এডমিন) শামস উল বারী শিমুল প্রমূখ। 

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার এ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আয়োজকরা আরও জানান, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তি রয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিবছর এএফসি গ্রাসরুট ফুটবল ডে আয়োজন করা হয়, যা দেশের তৃণমূল ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দিনব্যাপী যশোর সদর উপজেলার হামিদপুর সংলগ্ন শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর মাঠে এ আয়োজন করা হয়।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩