সারা দেশ
ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন
চাঁদের মত মুখ গুলোকে বাঁচাও কালো আঁধার থেকে, এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর এর সভাপতি অধ্যাপিকা পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, এছাড়াও বক্তব্য রাখেন, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, স্বপ্নদ্বীপ খেলাঘর সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী, এ ছাড়াও সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে খালেদা খানমকে সভাপতি,উত্তম কুমার ঘোষকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যে নতুন কমিটি গঠন করা হয়।
আরও
সারা দেশ
পাংশায় খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রমিকদের কর্মসংস্থান
রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় খাল পূনঃখনন ও...
২০২৬-০৬-১৭ ২০:২২
সারা দেশ
রাজশাহীর বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
২০২৬-০৬-১৭ ১৯:৫১
সারা দেশ
কুলাউড়ায় পাহাড়ি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর আনন্দ এখন বিষাদ, বিল আটকে দেওয়ার ঘোষণা এলজিইডির হাত দিলে উঠে যাচ্ছে পিচ- ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ শতভাগ মানসম্মত
পাহাড়ি দুর্গম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পাকা সড়ক। সড়কটি নির্মাণ শুরু হওয়ায় অবহেলিত জনপদের মানুষের...
২০২৬-০৬-১৭ ১৮:১৬
সারা দেশ
'মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা' -ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় ডিসি
মাদকের ভয়াবহ ছোবল পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে...
২০২৬-০৬-১৭ ১৭:৪০
সারা দেশ
প্রবাসী অধ্যুষিত জেলা ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও আমূল পরিবর্তন, স্বস্তিতে গ্রাহকেরা
ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও আমূল পরিবর্তন এসেছে। এক সময়ের দীর্ঘ লাইন, ফাইল আটকে...
২০২৬-০৬-১৭ ১৭:২৬
সারা দেশ
আরডিএ নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন র...
২০২৬-০৬-১৭ ১৭:২৪