ভোলায় ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক
জেলা রিপোর্টার, ভোলা
|
২০২৬-০৮-২৬ ১৭:০২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ভোলায় ইয়াবাসহ মোছাঃ রুমি (২৪) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।আটককৃত ব্যক্তি চট্টগ্রাম রাঙ্গুনিয়া, কালাবাইজাবুনিয়া, লিচুবাগান, এলাকার মৃত কবির হোসেনের স্ত্রী,মৃত আঃ রহিমের মেয়ে।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে
ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৭ লক্ষ টাকা মূল্যের ১৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।