বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতে গোসলে নেমে সাঁতার না জানার কারণে বন্ধুকে জড়িয়ে ধরে পানিতে তলিয়ে গিয়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাপতা বেলদিয়া গ্রামে সূতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলো বাপতা পশ্চিমপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মোকতাসিন আলম (১১) ও বেলদিয়া গ্রামের ভাটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মাখমুদুল হাসান রাব্বি (১১)। তারা দুইজনই বাপতা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বাপতা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনুল করিম সোহাগ জানান, সকালে আমাদের স্কুলে পবিত্র ঈদেমিল্লাদুন নবী উপলক্ষে মিল্লাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় স্কুলে বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীরা দোয়াতে অংশ নেয়। সাড়ে ১১টায় ছুটি দেওয়া হয়। তবে আজকে রাব্বি ও মোকতাছিম স্কুলে আসেনি। পরে জানতে পারলাম তারা নদীর পানিতে নেমে ডুবে যায়।

সহপাঠিপাঠি সাকিব হাসান জানান, তারা ছয় বন্ধু মিলে স্কুলের পাশে সূতিয়া নদীর পানিতে নামে। রাব্বি সাঁতার জানতো তবে মোকতাছিন সাঁতার জানতো না। এ সময় বেশি পানিতে চলে গেলে মোকতাসিন প্রাণে বাঁচতে রাব্বিকে জাপটে ধরে। এতে দুইজনই তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, স্কুলের পাশের নদীকে সহপাঠিদের নিয়ে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

সারা দেশ

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

রাজবাড়ীর পাংশা পৌরসভার আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে তামাকজাত গুল তৈরির একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। আবাসিক ভবন, শি...

২০২৬-০৮-২৬ ১৯:১৯

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

সারা দেশ

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রো...

২০২৬-০৮-২৬ ১৮:০৭

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

সারা দেশ

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ পয়েন্টে বুধবার উপজেলা নির্বাহ...

২০২৬-০৮-২৬ ১৭:৫৭

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

সারা দেশ

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ,...

২০২৬-০৮-২৬ ১৭:৫৬

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য...

২০২৬-০৮-২৬ ১৭:৫৪

পিরোজপুরে জাতীয় গ্রিডের কাজে চাঁদা দাবির অভিযোগ, পাইপ ভাঙচুর

সারা দেশ

পিরোজপুরে জাতীয় গ্রিডের কাজে চাঁদা দাবির অভিযোগ, পাইপ ভাঙচুর

‎পিরোজপুরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে...

২০২৬-০৮-২৬ ১৭:৫৩