সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে উঠানে খেলছিল শিশু তাসমিয়া। এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির উঠানের পাশে পুকুরে পড়ে যায় সে।
পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু তাসমিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান তানিম জানান, পুকুরের পানিতে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।