শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ভোলায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

 

ভোলা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজিব পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সী গ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বন্ধুর মোটরসাইকেলটি চালিয়ে পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে ভোলা সদরের দিকে রওনা হন সজিব এবং মোটরসাইকেলের পেছনে ছিল তার বন্ধু। মোটরসাইকেলটি বুড়ির মসজিদ এলাকায় আসলে হঠাৎ ইলিশাগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সজিব, তার বন্ধু ও অটোরিকশাচালক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজিব ও অটোরিকশাচালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে রেফার্ড করেন। এরমধ্যে পথেই মৃত্যবরণ করেন মোটরসাইকেলচালক সজিব। তবে তাৎক্ষণিকভাবে আহত বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহতের চাচা মো. আশিক বলেন, সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি নিজেই চালাচ্ছিলেন, পরে বরিশালে নেওয়ার পথে সে মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে গিয়েছিল এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের দুজনকে বরিশালে নেওয়ার পথে মোটরসাইকেলচালক সজিব মারা গেছেন। হাসপাতালে পুলিশ গিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও

ডামুড্যার মাটিতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর

সারা দেশ

ডামুড্যার মাটিতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর

শরীয়তপুরের ডামুড্যার মাটিতেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপু...

২০২৬-০৯-১৭ ১৯:৪৩

গাইবান্ধায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন মানিক ওরফ আঙ্গুরকে (৫৩)...

২০২৬-০৯-১৭ ১৯:৪২

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

সারা দেশ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ত...

২০২৬-০৯-১৭ ১৯:৪১

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।...

২০২৬-০৯-১৭ ১৮:১৪

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩