শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

 

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার অবৈধভাবে মজুতের অভিযোগে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নম্বর বোয়ালখালী ইউনিয়নে অবস্থিত বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার মজুত করায় সেগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, বরাদ্দের অতিরিক্ত অবৈধ ২১ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে সারগুলো হেফাজতে নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, গুদামের বাইরে সরকারি সার মজুত করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও

ডামুড্যার মাটিতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর

সারা দেশ

ডামুড্যার মাটিতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর

শরীয়তপুরের ডামুড্যার মাটিতেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপু...

২০২৬-০৯-১৭ ১৯:৪৩

গাইবান্ধায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন মানিক ওরফ আঙ্গুরকে (৫৩)...

২০২৬-০৯-১৭ ১৯:৪২

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

সারা দেশ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ত...

২০২৬-০৯-১৭ ১৯:৪১

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।...

২০২৬-০৯-১৭ ১৮:১৪

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩