সোমবার, ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ নামের আরেক পধচারী আহত হয়েছেন। নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। শনিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকাল ৪টার দিকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের দিকে রওয়ানা করে মো. ইসমাইল। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় আসলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। 
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসানা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, খবর পেয়ে তারা হাসপাতাল গিয়েছেন। তবে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সারা দেশ

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনা থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত...

২০২৬-০৬-১৫ ২২:০৫

গাইবান্ধায় ২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

গাইবান্ধায় ২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৪ সালের জুলাই আন্দোলনে গাইবান্ধার ৬ শহীদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসনের সাথে জড়ি...

২০২৬-০৬-১৫ ২১:৪৬

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সারা দেশ

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক...

২০২৬-০৬-১৫ ২১:৩১

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

সারা দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি বা...

২০২৬-০৬-১৫ ২০:৪৯

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

সারা দেশ

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউ...

২০২৬-০৬-১৫ ২০:২৮

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সারা দেশ

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

যমুনা নদীর ওপর গাইবান্ধার ফুলছড়ি এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে...

২০২৬-০৬-১৫ ২০:১০